Monday 17 August, 2026
For Advertisement
হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার
22 April, 2021 7:11:28
হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দপ্তর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকালে বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ২০১৩ সালে শাপলা চত্বর এলাকা নাশকতার সাথে জড়িত ছিলেন তিনি। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে যে নাশকতা হয়েছে, তার সাথেও এই নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
এর আগে গত ১১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হেফাজতের অন্তত ১৩ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore