Thursday 30 April, 2026

For Advertisement

সম্মেলনের চার মাস পরও হয়নি পূর্ণাঙ্গ কমিটি

19 April, 2023 11:56:37

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়েছে সাড়ে চার মাস আগে। কথা ছিল মহানগর সম্মেলনের আগেই নগরীর ৯টি থানা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কিন্তু মাত্র দুটি থানার পূর্ণাঙ্গ কমিটি এবং তিনটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা দিয়েই মহানগর আওয়ামী লীগের সম্মেলন সমাপ্ত হয়। সম্মেলনে বলা হয়েছিল, সব থানা ইউনিটের কমিটি দ্রুত ঘোষণা করা হবে। কিন্তু মহানগর আওয়ামী লীগের সম্মেলন শেষ হওয়ার সাড়ে চার মাসেও করা হয়নি সাত থানা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি। এ নিয়ে ঐ সব ইউনিটের সাধারণ নেতাকর্মীদের ক্ষোভের অন্ত নেই।মহানগর আওয়ামী লীগের সম্মেলনের আগে কোনাবাড়ী, কাশিমপুর থানা সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় দীর্ঘদিন পর। এছাড়া বাসন, গাছা, পুবাইল থানা আওয়ামী লীগের সম্মেলনে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। একইভাবে সম্মেলন হলেও কমিটি হয়নি টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম থানা এবং কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামী লীগের কমিটি। এতে সংশ্লিষ্ট থানা ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দারুণ হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে গত বছরের ১৯ নভেম্বর। এই সম্মেলনে অ্যাডভোকেট আজমতউল্লাহ খানকে সভাপতি ও আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক করা হয়। সম্মেলনের সাড়ে চার মাস পার হতে চললেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। থানা ইউনিটগুলোর মধ্যে গত বছরের ২৮ নভেম্বর কেবল সদর মেট্রো থানা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে শুধু অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়ার নাম ঘোষণা করা হয়। দীর্ঘদিনেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল গত বছরের ১০ নভেম্বর। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি ঘোষণা করার কথা থাকলেও একাধিক সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী থাকায় অদ্যাবধি পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়নি।সর্বশেষ গত ২ ডিসেম্বর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়। টঙ্গী কলেজগেট সংলগ্ন মাঠে আয়োজিত এ দুটি সম্মেলনেও কোনো কমিটি ঘোষণা করা হয়নি। এ ব্যাপারে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল বলেন, বিভিন্ন থানায় আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীর সংখ্যা ছিল অনেক। প্রার্থীরা নিজেরা সমঝোতায় পৌঁছাতে পারেননি। মহানগরসহ সব থানা ইউনিট আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত পর্যায়ে প্রস্তুত রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব মহানগরীর সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে সব থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এতে কারো মনে কোনো ক্ষোভ বা উৎকণ্ঠা থাকার কথা নয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore