- কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: তারেক রহমান
- জ্বালানি সংকট: দূরপাল্লার বাসে প্রতি কিমিতে ৪ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
- বিএনপির ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত, ঘোষণা সোমবার
- ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২
পর্যবেক্ষণ শেষ, চুড়ান্ত স্থান নির্ধারণে ডিএমপিতে বিএনপি
ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে ঢাকায় বিভাগীয় সমাবেশের ভেন্যু নিয়ে আলোচনা করবে বিএনপির একটি প্রতিনিধি দল। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ২টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে প্রতিনিধি দলের।
বিএনপির প্রতিনিধি দলে দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনসহ বেশ কয়েকজন রয়েছে বলে জানা গেছে। এসময় আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুক্তি, পুলিশি হামলা-মামলা ও হয়রানি বন্ধে কমিশনারকে অবহিত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে নিজ নিজ বাসা থেকে বৃহস্পতিবার রাত ৩টার দিকে বিএনপি মহাসচিব ও মির্জা আব্বাসকে আটক করা হয়। তবে পুলিশ বলছে, বিএনপির এই দুই সিনিয়র নেতাকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আনা হয়েছে। কিন্তু পরবর্তী সিদ্ধান্ত কী হবে সেবিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: