Monday 26 October, 2026

For Advertisement

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু ২ টায়

22 October, 2022 10:28:59

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার (২২অক্টোবর)। দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে গণসমাবেশের। এ উপলক্ষে সব আয়োজন সম্পন্ন করছে বিএনপি। গতকাল শুক্রবার (২১ অক্টোবর) রাতভর নগরীর সোনালী ব্যাংক চত্বরে তৈরি করা হয়েছে সমাবেশের মঞ্চ।সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টানানো হয়েছে ১২০টি মাইক। ৮টি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর।

খুলনায় বিএনপির গণসমাবেশে যোগ দিতে সমাবেশস্থলের দিকে ছুটছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে আসা দলটির হাজারো নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ অভিমুখে রওনা হয়েছেন। নেতাকর্মীদের মিছিল স্লোগানে মুখর হয়ে উঠেছে দলীয় কার্যালয়সহ আশেপাশের এলাকা।খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। সমাবেশের সময় থাকবে ড্রোন ক্যামেরার নজরদারি। এছাড়া শৃঙ্খলার দায়িত্ব পালন করবে ৪০০ স্বেচ্ছাসেবক।দলীয় সূত্রে জানা যায়, বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন ও খুলনার গণসমাবেশের প্রধান উপদেষ্টা গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা দিক-নির্দেশনামূলক বক্তৃতা করবেন।স্থল ও নৌ রুটে সব ধরনের গণপরিবহন ধর্মঘটের মধ্যদিয়ে খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে ইতোমধ্যে হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore