Saturday 17 October, 2026

For Advertisement

প্রধানমন্ত্রীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জিএম কাদেরের

11 April, 2021 10:44:51

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এমএম ইমরুল কায়েস যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. আবু তৈয়ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজুর গণভবন কমপ্লেক্সের বাসভবনে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষ্যে শুভেচ্ছা কার্ড পাঠিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore