Thursday 19 November, 2026
For Advertisement
আদালতে নেওয়া হয়েছে বিএনপি নেতা ইশরাককে
6 April, 2022 2:33:50
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণকালে রাজধানীর মতিঝিল থেকে গ্রেপ্তার বিএনপি নেতা ইশরাক হোসেনকে আদালতে তোলা হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।
এরআগে আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল থেকে তাকে আটক করে পুলিশ। পরে ২০২০ সালের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর সদস্য। তিনি ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রার্থী ছিলেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore