আইভী প্রার্থী না হলে আমাকেই ভোট দিতেন: তৈমূর
প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী নিজে নির্বাচন না করলে তাকেই ভোট দিতেন বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
রবিবার সকালে নগরীর ১২নং ওয়ার্ড মিশনপাড়া এলাকায় গণসংযোগের সময় তিনি এই মন্তব্য করেন।
তৈমূল আলম বলেন, ‘আইভী আজকে প্রার্থী না হলে তিনিই আমার নির্বাচনী পরিচালনার দায়িত্বে থাকতেন। তিনি আমাকে ভোট দিতেন। এই কথাটি সত্য না মিথ্যা নারায়ণগঞ্জের জনসাধারণকে আপনারা (সাংবাদিক) জিজ্ঞাসা করবেন।’
বিএনপি থেকে অব্যাহতি পাওয়া এই নেতা বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নিজ দলের এমপিকে গডফাদার বলেছেন। অতএব বিষয়টি তাদের দলীয় ব্যাপার। যেখানে আমাকে জড়িত করা হয়েছে সেখানে আমার বক্তব্য স্পষ্ট।’
আইভীর সমালোচনা করে তৈমূর বলেন, ‘আইভী শুধু সরকারি দলকেই বিতর্কিত করেননি, তিনি আমার নেত্রী সম্পর্কেও অনেক খারাপ কথা বলেছেন। তিনি বলেছেন, দুই নেত্রী বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন। এ বিষয়ে আমি সাংবাদিক সম্মেলন করে তারিখ বাই তারিখ বলবো। বাংলাদেশে তো দুজনই নেত্রী আছে। দুজনই প্রধানমন্ত্রী, তার মধ্যে একজন সাবেক প্রধানমন্ত্রী। এই দুজন সম্পর্কে তিনি যখন ছাড় দেননি, তিনি আমাকে বা অন্য কাউকে ছাড় দেবেন এটা আমার কাছে মনে হয় না। একজন প্রাক্তন মেয়র হিসেবে তার বক্তব্য আরও সাবলীল কিংবা বিতর্ক সৃষ্টি করে না এমন বক্তব্য দেওয়া উচিত।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: