Monday 29 June, 2026

For Advertisement

আজ দেশব্যাপী যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার নির্দেশ

27 March, 2021 10:51:41

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের আপামর জনগণ যখন গৌরব ও আনন্দে চিত্তে স্বাধীনতা দিবস পালন করছিল, ঠিক সেই মুহূর্তে স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, জামায়াত-বিএনপি চক্র সারা দেশে ধ্বংসাত্মক তাণ্ডবলীলা চালিয়েছে।

এর প্রতিবাদে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল আজ শনিবার সব জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার নির্দেশ প্রদান করেছেন।

এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, মৃণাল কান্তি জোয়াদ্দার প্রমুখ।

যুবলীগ বলেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের আপামর জনগণ যখন গৌরব ও আনন্দে চিত্তে স্বাধীনতা দিবস পালন করছিল, ঠিক সেই মুহূর্তে স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, জামায়াত-বিএনপি চক্র সারা দেশে ধ্বংসাত্মক তাণ্ডবলীলা চালিয়েছে।

এর প্রতিবাদে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল আজ শনিবার সব জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার নির্দেশ প্রদান করেছেন।

এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, মৃণাল কান্তি জোয়াদ্দার প্রমুখ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore