For Advertisement
শাকিবের বিপরীতে এবার থাকছেন বলিউডের নায়িকা!
Sher Khan Bangla Movie 2023
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমায় সুপার স্টার শাকিব খান। ছেলে জয় ও অপু বিশ্বাসকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ও তুলেছে। এদিকে ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর শাকিব যেন আরও খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন। তাকে নিয়ে ঢাকাই সিনেমার নির্মাতারা নতুন করে স্বপ্ন দেখছেন। এরই মধ্যে সুখবরের ইঙ্গিত এলো শাকিবের নতুন সিনেমায় এবার তার বিপরীতে অভিনয় করছেন বলিউডের নায়িকা।
একাধিক বিশ্বস্ত সূত্র এটুকু নিশ্চিত করেছে যে, শাকিব খানের নতুন এ সিনেমার নাম ‘দরদ’। আগামী ১০ সেপ্টেম্বরে ভারতে বেনারস থেকে সিনেমাটির শুটিং হবে। একটানা বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে এই সিনেমা। শাকিবের বিপরীতে বলিউডের জেরিন খান অভিনয় করছেন তার নতুন সিনেমায়। এরই মধ্যে জেরিন খানের সঙ্গে কথা বার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে।
এদিকে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নির্মাতা অনন্য মামুন বেশ কয়েকদিন ধরে বলে আসছেন, শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করছেন। সে সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের কোনো একজন নায়িকা। কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা, সে ব্যাপারে কিছুই পরিস্কার করেননি। তবে বৃহস্পতিবার (২৭ জুলাই) নির্মাতা অনন্য মামুন বলেছেন, এখনি কোনো কিছু বলতে চাইছি না। তবে যা-ই হোক না কেন, তা কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে।
ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ এখন প্রদর্শিত হচ্ছে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি এখনো বেশির ভাগ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। এ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore