Wednesday 26 August, 2026

For Advertisement

বৃষ্টি কবে থামবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

1 July, 2023 7:55:43

ঈদের আগে থেকে শুরু হওয়া বৃষ্টি থামছেই না। প্রতিদিনই সকাল থেকে রাত যেকোনো সময় চলে আসছে বৃষ্টি। এ অবস্থায় ঈদ উৎসবও মাটি হয়ে যাচ্ছে অনেকের। এদিকে রাজধানীসহ দেশের বেশির ভাগ অঞ্চলে আজও বৃষ্টিপাত হচ্ছে।

শনিবার (১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উত্তর মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ আরও জানান, দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আরও দুই দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া পরের পাঁচ দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলীতে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore