For Advertisement
ঈদের দিন বৃষ্টি হবার সম্ভাবনা
রাজধানী ঢাকাসহ সারা দেশের বেশকিছু ঈদুল আজহার দিন বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সপ্তাহজুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগে এই সময়ে বৃষ্টিপাত বেশি হতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে।
শনিবার (২৪ জুন) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম গনমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের দিন ঢাকায় সকালের দিকে বৃষ্টি হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হতে পারে।
তিনি আরো জানান, এই সপ্তাহজুড়ে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম অনুভূত হতে পারে। তবে তাপপ্রবাহের আশঙ্কা নেই বললেই চলে।
এছাড়া সারাদেশে আগামী কিছুদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore