For Advertisement
রাজধানীতে র্যাবের কিশোর সোর্স ছুরিকাহত
রাজধানীর রায়েরবাজারে কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে আব্দুল্লাহ ইসলাম হৃদয় (২০) নামে র্যাবের এক সোর্স গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতরত অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া তার বন্ধু মনির হোসেন জানান, আহত আব্দুল্লাহ র্যাব ২ এর সোর্স হিসেবে কাজ করে আসছেন। এছাড়াও পুলিশসহ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করেন। কয়দিন আগে কিশোর অপরাধী চক্রের এক কিশোরকে পুলিশে ধরিয়ে দেন তিনি। এনিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল তাকে একা পেয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার প্রেমতলা মাজারের সামনে সাত আট জন তাকে ঘিরে ধরে এলোপাথারি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মনির হোসেন আরও বলেন, আব্দুল্লাহ মাদারীপুর সদর উপজেলার মৃত বাবুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুর বাগানবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। আমাদের ধারণা, যাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল তারা এ ঘটনা ঘটিয়েছে। তারা হলেন- ডাইল্যা হৃদয়(২০), পিঞ্জিরার রাব্বি (১৯), বিপুল(১৮), মো. ফেরদৌস(২০), চায়না(১৮)।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহত আব্দুল্লাহ ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।’
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore