For Advertisement
ঢাকাসহ দেশের তিন বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
রাজধানী ঢাকাসহ দেশের তিনটি বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রামসহ অন্য পাঁচটি বিভাগের দুই এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশেই কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে ফেনীতে ৭২ মিলিমিটার, নিকলিতে ৭১ মিলিমিটার, সৈয়দপুরে ৬০ মিলিমিটার, চাঁদপুরে ৪৬ মিলিমিটার, সিলেট ও দিনাজপুরে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore