- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- নিয়মিত আদা খেলে শরীরে যে পরিবর্তন হয়
- সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
- নামাজে কিবলামুখী হওয়ার বিধান ও সীমা কতটুকু?
- আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা
- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
বাথরুমের বালতিতে উপুড় হয়ে পড়ে শিশু আফিফার মৃত্যু
রাজধানীর শ্যামপুরে একটি বাসায় বাথরুমে বালতির পানিতে পড়ে আফিফা কামাল রাইকা (১৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শরীয়তপুর জেলার পালং উপজেলার চরসিংগাড়িয়া গ্রামের কামাল তালুকদারের দুই সন্তানের মাঝে দ্বিতীয় আফিফা। বর্তমানে তার পরিবার শ্যামপুর অটোবি লিমিটেড নামে কারখানার বিপরীত পাশে হাজী মজিদের ৫ তলা বাড়ির ৪র্থ তলায় ভাড়া থাকেন।
আফিফার চাচা কবির হোসেন জানান, দুপুরে বাসায় শিশুটির মা সোনিয়া আক্তার রান্না করছিলেন। তখন হাঁটতে হাঁটতে আফিফা বাথরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর মা তাকে খুঁজে না পেয়ে বাথরুমে ঢুকে দেখেন বালতির ভেতর উপুড় হয়ে পড়ে আছে শিশুটি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান। তবে বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বালতির পানিতে পড়া মুমূর্ষু অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: