Thursday 19 November, 2026

For Advertisement

মাঝারি শৈত্যপ্রবাহ থাকবে আরও দুদিন

20 January, 2023 11:21:18

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। টাঙ্গাইল, ফরিদপুর, রাঙামাটি, কুমিল্লা, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুই দিন শীতের এই প্রকোপ চলবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর বিভাগের বদলগাছিতে ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এর পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া সামান্য পরিবর্তনের পাশাপাশি এর পরের পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ জানান, ২২ জানুয়ারির পর তাপমাত্রা কিছুটা বাড়বে। যার ফলে শীত ও কুয়াশার প্রকোপ কিছুটা কমে আসবে। তবে আগামী দুই দিন মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহের কারণে শীত ও কুয়াশার প্রকোপ চলমান থাকবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore