Sunday 26 July, 2026

For Advertisement

ডিসেম্বরের শেষে মৃদু শৈত্য প্রবাহের সম্ভাবনা

15 December, 2022 12:53:15

উত্তরের শীত প্রবন জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমে গিয়ে বেড়েছে শীতের প্রকোপ। সেই সাথে হেমন্তের শেষ দিনে আজ ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। এর মধ্যেই জেলাটিতে হেমন্তের শেষের দিকে তাপমাত্রা কমে গিয়ে ১১ ডিগ্রীর ঘরে নেমে এসেছে। বৃহস্পতিবার সকাল ছয়টায় ১২ দশমিক ৭ ডিগ্রী এবং সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

গতকাল তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রী। দিনের বেলাতেও তাপমাত্রা কমে গিয়ে ২৬ থেকে ২৭ ডিগ্রিতে উঠানামা করছে সপ্তাহজুড়ে। জেলাটিতে কয়েকদিন ধরে মাঝে মাঝে বইছে হিমেল বাতাস। এতে শীতের প্রকোপ বেড়ে যায়। সকালের দিকে ঘন কুয়াশার দেখা মিলে। তখন ফসলের মাঠ সহ চারদিক কুয়াশায় আচ্ছন্ন থাকে। গ্রামাঞ্চল এবং নদী তিরবর্তি এলাকাগুলোতে কুয়াশা এবং শীতের তিব্রতা বেশি থাকে। তবে গত কয়েকদিন কুয়াশার স্থায়িত্ব কম হলেও আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত কুয়াশায় ঢেকে আছে চারদিক। সকালে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়।

শীত আসলে এ অঞ্চলের মানুষ কাবু হয়ে পড়ে। ইতিমধ্যে জনজীবনে প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শীতজনীত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালে বেডের তুলনায় তিন থেকে চারগুন রোগী চিকিৎসা সেবা নিতে আসছেন, এতে করে হাসপাতালের মেঝে ও বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন। এদিকে শীতের সাথে সাথে জেলার দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে কিছুটা দূর্ভোগ দেখা দিয়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেনী আবহাওয়া পর্যবেক্ষনাগাড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান ডিসেম্বরের শেষে তাপমাত্রা আরও কমবে এবং মৃদু শৈত প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। আজ সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক।

এদিকে শীত মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলার পাঁচ উপজেলায় দরিদ্র শিতার্ত এবং নিম্ন আয়ের মানুষদের মাঝে ২২ হাজারেরও বেশি কম্বল বিতরন করা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore