Thursday 19 November, 2026

For Advertisement

কবে কোথায় আঘাত হানবে সিত্রাং, কী বলছে পূর্বাভাস

21 October, 2022 10:59:37

বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপ আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নিতে পারে। আজ শুক্রবার (২১ অক্টোবর) বঙ্গোপসাগরে সৃষ্ট হতে যাওয়া এই ‘সিত্রাং’-এর সম্ভাব্য গতিপথ প্রকাশ করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

এছাড়া কলকাতা আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আন্দামান সাগরে ক্রমশই ঘনীভূত হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্ত ক্রমেই শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। পরে তা আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।নিয়ম অনুযায়ী সাগরে তৈরি কোনো ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত প্রতিনিয়ত শক্তি বাড়ালেও এখনও পর্যন্ত তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। তবে আবহবিদদের মতে, এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল।

এর আগে গত বুধবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) এক পূর্বাভাসে জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ২১ অক্টোবরের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে; যেটি ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি অর্জনের প্রবল আশঙ্কা রয়েছে এবং ২৫ অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।পূর্বাভাসে বলা হয়, খুলনা বিভাগে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে ঘূর্ণিঝড়টি যদি কিছুটা পূর্বদিকে সরে গিয়ে পুরোপুরি খুলনা ও বরিশাল অঞ্চলে আছড়ে পড়ে, সেক্ষেত্রে ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এছাড়া আবহাওয়ার পুর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হচ্ছে। আগামী দুই দিনে তা নিম্নচাপে পরিণত হতে পারে। এদিকে বাংলাদেশে সিত্রাং নিয়ে প্রস্তুতি শুরু না হলেও প্রতিবেশী পশ্চিমবঙ্গে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সেখানে শুক্রবার সকাল থেকেই মাঝসমুদ্রে গিয়ে মাইকিং শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী৷ আগামী দুই তিন দিনে চরম দুর্যোগের আভাস দিয়েছে কলকাতা আবহাওয়া দফতর। সংস্থাটি জানিয়েছে, ২২ অক্টোবর শনিবার নাগাদ আন্দামানের উত্তরে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হবে, যা সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী হয়ে ২৪ অক্টোবর একটি ভয়ংকর দুর্যোগের আকার নেবে। পশ্চিমবঙ্গ সরকার ইতোমধ্যে সিত্রাং মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে বৈঠক করেছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore