Thursday 19 November, 2026

For Advertisement

বার কাউন্সিল নির্বাচনে এগিয়ে আ.লীগ, আনুষ্ঠানিক ঘোষণা ২৯ মে

26 May, 2022 11:07:38

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৯ মে।

এ তথ্য জানিয়েছেন বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম।

যদিও অনানুষ্ঠানিক ফলাফলে ১৪টি পদের বিপরীতে ১০টিতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এগিয়ে থাকার খবর বেরিয়েছে। আর ৪টিতে এগিয়ে রয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল।

বুধবার (২৫ মে) সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।

পরে বার কাউন্সিলের এক নোটিশে বলা হয়, আগামী ২৯ মে বিকেল সাড়ে ৪টায় বার কাউন্সিল ভবনের দ্বিতীয় তলায় ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন, দেশের সব জেলা সদরের দেওয়ানি আদালত প্রাঙ্গণ, বাজিতপুর, ইশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাংগা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছা দেওয়ানী আদালতসমূহের প্রত্যেকটির অঙ্গনে একটি করে ভোট কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’র ৭টি সাধারণ আসনের প্রার্থীরা হচ্ছেন- সৈয়দ রেজাউর রহমান, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, শাহ মো. খসরুজ্জামান, মো. রবিউল আলম (বুদু), মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) ও মো. নজরুল ইসলাম খান।

গ্রুপ আসনে ঢাকা অঞ্চলের আইনজীবী সমিতে (গ্রুপ-এ)আবদুল বাতেন, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ বি) মো. জালাল উদ্দিন খান, বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ সি) মোহাম্মদ মুজিবুল হক, বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ডি) এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ই) আনিছ উদ্দিন আহমেদ সহিদ, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ এফ) মো. একরামুল হক এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ জি) মো. আব্দুর রহমান।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘জাতীয়তাবাদী ঐক্য প্যানেল’র ৭টি সাধারণ আসনের প্রার্থীরা হচ্ছেন- এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, মো. জসিম উদ্দিন সরকার, রুহুল কুদ্দুস কাজল ও আব্দুল মতিন।

গ্রুপ আসনে ঢাকা জেলার আইনজীবী সমিতে (গ্রুপ-এ) মো. মহসিন মিয়া, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ বি) আ. বাকী মিয়া, বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ সি) এ এস এম বদরুল আনোয়ার, বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ডি) এটিএম ফয়েজ উদ্দিন, বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ই) মো. এনায়েত হোসেন বাচ্চু, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ এফ) মো. মাইনুল আহসান এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ জি) শফিকুল ইসলাম টুকু।

এর আগের নির্বাচনে ২০১৮ সালের ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হয়েছিল সরকার সমর্থকদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অপরদিকে বিএনপি জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছিল মাত্র দুটি আসন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore