Thursday 19 November, 2026

For Advertisement

আসছে কাল বৈশাখী

30 April, 2022 11:43:15

দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপদাহ বহমান। এরই মধ্যে শোনা যাচ্ছে মেঘের গর্জন। রাজধানী ঢাকাসহ দেশের তিন জেলা ও পাঁচ বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে রয়েছে কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাসও। দেশের সকল নদ-নদী বন্দরগুলোকে ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, সারাদেশে দিনের তাপমাত্রা কমবে। আর রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকবে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। আগামী দুই দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে আর বর্ধিত পাঁচ দিন পর্যন্ত তাপমাত্রা নিম্মমুখী থাকবে। দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকবে।

এদিকে এক বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলসমুহের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসকল এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুশিয়ারি সংকেত পূর্ণ: ২ নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত পূর্ণ: ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এই পূর্বাভাসের মধ্যেও শনিবার (৩০ এপ্রিল) দেশের টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, রাঙামাটি, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এর মধ্যে কিছু এলাকায় তাপপ্রবাহ কমে যাবে। তবে গত চার দিনের তুলনায় তাপমাত্রা অন্তত ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore