For Advertisement
আজ থেকে কমতে পারে বৃষ্টিপাত
রাজধানীসহ দেশের বেশির ভাগ অঞ্চলে গতকাল বুধবার থেমে থেমে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কালবৈশাখীসহ বজ বৃষ্টি হয়েছে। এ অবস্থায় নদীবন্দরগুলোকে সর্বোচ্চ ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল ভোরে রাজধানীতে হঠাৎ করেই শুরু হয় কালবৈশাখী। সারা দিনই থেমে থেমে বৃষ্টি চলতে থাকে। এতে দুর্ভোগে পড়ে অফিসগামী মানুষ। কিছু রাস্তায় পানি জমে যাওয়ায় সেই দুর্ভোগ আরো স্থায়ী হয়। অনেকে আবার একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সিলেটসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় কালবৈশাখী আঘাত হানে। এ সময়ে বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৭৮ কিলোমিটার পর্যন্ত ছিল। গতকাল ভোরে নওগাঁ, বগুড়া ও ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এ সময় ঢাকায় বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৭৯ কিলোমিটার ছিল। সকাল ৮টার পর টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাঙামাটি, বান্দরবান এলাকায়ও কালবৈশাখী হানা দেয়।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগের বেশির ভাগ জায়গায়ই গতকাল বৃষ্টি হয়েছে। শুধু খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঝড় হয়েছে। এই ঝড়-বৃষ্টি এই মৌসুমে স্বাভাবিকভাবেই হতে পারে। তবে আজ থেকে বৃষ্টিপাত কমবে। ’
দেশের নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore