Thursday 19 November, 2026
For Advertisement
দুদিন পর ঝড়-বৃষ্টি বাড়তে পারে
17 April, 2022 7:37:45
আগামী দুদিন পর দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।
বৃষ্টি কম থাকায় দেশে গরম বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। রয়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। সিলেটে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
যদিও এ সময় ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা ছিল। রোববার সকাল থেকেও ঢাকার আকাশে মেঘের আধিপত্যে রোদের দেখা মিলছে কম।
এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore