For Advertisement
দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা
দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলেছে আবহাওয়া অফিস।
তারা জানিয়েছে, একই সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বুধবার ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।
বুধবার সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০ শতাংশ।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ২২ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
সূত্র: বাসস
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore