For Advertisement
৩৬ ডিগ্রিতে তাপমাত্রা, বাড়বে আরও
শীতের বিদায়ের পরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠে গেছে। যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় শুক্রবার (১১ মার্চ) সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কি.মি.।
শনিবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ায় দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার (১০ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore