For Advertisement
আগামী তিনদিনে তাপমাত্রা আরও বাড়বে
আগামী তিনদিন তাপমাত্রা আরও বাড়তে পারে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত কয়েকদিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা এখন আর নেই। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস একদিনে ব্যবধানে বেড়ে দাড়িয়েছে ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুল হামিদ মিয়া জানান, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় বিক্ষিপ্তভাবে পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore