Thursday 19 November, 2026

For Advertisement

আগামীকাল বৃষ্টির পূর্ভাবাস

19 February, 2022 12:17:14

আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে জনানো হয় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা কিছুটা কমলেও শীত বাড়বে না। শুক্রবার রাতে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার নাগাদ ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস রয়েছে।

তিনি বলেন, বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমলেও আগের মতো শীত থাকবে না। এছাড়া এ মাসে শৈত্যপ্রবাহের আভাস নেই। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore