Thursday 22 January, 2026

For Advertisement

থাকবে বৃষ্টি, শুরু হচ্ছে শৈত্যপ্রবাহ

5 February, 2022 10:47:22

রাজধানীসহ সারাদেশে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া। এমন অবস্থায় বৃষ্টি আরও একদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর কমবে তাপমাত্রা, বাড়বে শীতের তীব্রতা। শুরু হবে শৈত্যপ্রবাহ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ হালকাথেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

ভোর রাতের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনায় ৪৫ মিলিমিটার। রাজধানীতে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।সর্বোচ্চ রাঙ্গামাটিতে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। রোববার থেকে বৃষ্টি কমতে থাকবে। এরপর তাপমাত্রাও কমবে ২ থেকে ৩ ডিগ্রি। কয়েকটি জেলায় তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কাছাকাছি হতে পারে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore