Thursday 19 November, 2026

For Advertisement

সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস

10 January, 2022 11:53:42

তাপমাত্রা বাড়াতে কয়েকদিন ধরে শীতের অনুভূতি কম লাগছে। তবে চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে শেষ দিকে শীতের প্রকোপ বাড়তে পারে।

সোমবার (১০ জানুয়ারি) আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, “মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যা থেকে আকাশে মেঘ দেখা যাবে। বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবান রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা আবারও কমে যাবে। এর কারণে শীত বাড়বে।”

তিনি আরও বলেন, “বৃষ্টির পরে সারাদেশে না হলেও দুই-এক জায়গায় শৈত্যপ্রবাহ বইতে পারে।”

বর্তমানে দেশের তাপমাত্রা ১২ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তবে কক্সবাজার ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে বলেও জানান কামাল মল্লিক।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore