Thursday 19 November, 2026

For Advertisement

সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির আভাস

8 January, 2022 5:00:39

এ সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার ঢাকার তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।

রোববার রাতের তাপমাত্রা আবারো কিছুটা কমতে পারে। তবে ১০ জানুয়ারি থেকে আকাশে মেঘ দেখা দিলে তাপমাত্রা বাড়বে। আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২ জানুয়ারি চলতি মাসের পূর্বাভাস দিতে সভায় বসেছিল আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। ওই সভা থেকে জানুয়ারি মাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জানুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাসে তারা বলেছে, বছরের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে সর্বোচ্চ তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে এবং জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore