Thursday 19 November, 2026

For Advertisement

তিন বিভাগে বৃষ্টির আভাস

10 December, 2021 10:20:17

দেশের তিনটি বিভাগে হালকা বষর্ণের আভাস আছে। সেই সাথে দেশের অন্য এলাকাগুলোতে আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কিমি।

আবহাওয়া অফিস আরও জানায়, আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর এলাকায়। রবিবার নাগাদ রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore