For Advertisement
কমতে পারে রাতের তাপমাত্রা
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা তিনদিন সূর্যের দেখা মেলেনি। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর স্বাভাবিক হয়েছে আবহাওয়া। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বুধবার সকালেও খানিকটা মেঘলা ছিল ঢাকার আকাশ। বেলা গড়াতে কেটে যায় মেঘ। মেঘ-বৃষ্টির দাপট থাকায় স্বাভাবিকভাবেই দিনে তাপমাত্রা কমে গিয়েছিল। তাই সূর্যের দেখা মেলায় দিনের তাপমাত্রা এখন বাড়বে। আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। বুধবার (৮ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে ঢাকায় সর্বনিম্ন ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও বুধবার তা কমে হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড়ের প্রভাবে রবি ও সোমবার রংপুর বিভাগ ছাড়া সব বিভাগে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হয়েছে। এসময়ে সবচেয়ে বেশি ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাইজদীকোর্টে, ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore