Thursday 19 November, 2026
For Advertisement
ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
28 November, 2021 11:23:48
আগামী কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘জাওয়াদ’।
আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলেন, দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে তা থেকে ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।
এর প্রভাবে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে। আর এই নিম্নচাপ ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিতে পারে।
ভারতের ওড়িশা উপকূলের দিকে যেতে পারে ঘূর্ণিঝড়টি। আর এর প্রভাব পড়তে পারে খুলনা–সাতক্ষীরাসহ আশেপাশের এলাকায়।
এবারে ঘূর্ণিঝড়টির নাম ‘জাওয়াদ’, সৌদি আরবের আবহাওয়াবিদদের দেওয়া।
এদিকে গেলো চার দিন ধরে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলেও আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore