Thursday 19 November, 2026

For Advertisement

দিন-রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে

1 November, 2021 11:01:25

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

রোববার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খবর বাসসের।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, শ্রীলঙ্কার অদূরে তামিলনাড়ু– উপকূলে লঘুচাপটি বিরাজমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৮ শতাংশ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore