Saturday 14 March, 2026

For Advertisement

নায়িকা হয়ে আসছেন সালমানের ভাগ্নি

24 March, 2021 12:58:12

বলিউডে পা রাখতে চলেছেন সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রি। তাকে অবনীশ বড়জাতির ছবিতে দেখা যেতে পারে। অবনীশ বড়জাতি সুরজ বরজাতিয়ার ছেলে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, আলিজে অগ্নিহোত্রির বিপরীতে অভিনয় করতে পারেন সানি দেওলের ছোট ছেলে রাজভীর। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। এছাড়া বেশ কয়েকজন তরুণ অভিনেতাও এতে অভিনয় করবেন।

ছবিটি রোম্যান্টিক কমেডি ধাচের হতে পারে। দীপিকা পাডুকোন অভিনীত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো গল্প হতে পারে এটির।

এর আগে খবর উঠেছিল, ‘দাবাং থ্রি’ সিনেমাতে অভিনয় করবেন আলিজে অগ্নিহোত্রি। কিন্তু তার সত্যতা আর মেলেনি।

আলিজে হচ্ছেন সালমান খানের বোন আলভিরা ও তার স্বামী অতুল অগ্নিহোত্রীর মেয়ে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore