Thursday 19 November, 2026

For Advertisement

বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

30 August, 2021 6:22:54

রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ সোমবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল রোববার ফেনীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ শ্রীমঙ্গলে সর্বনিন্ম তাপমাত্রা ২৩ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সর্বনিন্ম তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া তাড়াশ ৩০, কক্সবাজারে ১৭, মাইজদীকোর্ট ১৬, শ্রীমঙ্গলে ১৩ এবং ডিমলা ও সন্দ্বীপে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্রিশগড় এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ূর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫টা ৪০ মিনিটে।
সূত্র : বাসস

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore