Thursday 19 November, 2026

For Advertisement

লঘুচাপের পূর্বাভাস, বাড়বে বৃষ্টিপাত

16 August, 2021 5:44:44

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বৃষ্টিপাত বাড়বে এবং তাপমাত্রা কমবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হবে। সাগরে সৃষ্ট লঘুচাপটি স্থলবন্দরে উঠে আসবে। লঘুচাপের কারণে সারাদেশে বৃষ্টিপাত বাড়বে। ফলে অনেকটা তাপমাত্রা কমে আসবে।

আবহাওয়াবিদ বলেন, সাগরে সৃষ্ট লঘুচাপটি আজ সৃষ্টি না হলেও আগামীকালের মধ্যে সৃষ্টি হবে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। তবে যেহেতু এখনো লঘুচাপটি সৃষ্টি হয়নি তাই সমুদ্রবন্দরে এখনো কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের এলাকায় এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore