- শালগম খাওয়ার উপকারিতা
- সংযুক্ত আরব আমিরাতে বন্দি ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা
- ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার
- পদত্যাগ করেননি নাজমুল, মাঠে যাননি ক্রিকেটাররা
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
- চার ধরনের প্রাকৃতিক তেলে ত্বক হবে টানটান
- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- অসম্ভবও সম্ভব হয় যে দুই আমলে
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ
দিনভর থেমে থেমে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজও রাজধানীসহ আশপাশের এলাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়া লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে জারি করা তিন নম্বর সতর্কতা সংকেতও বহাল রাখা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণ অঞ্চলে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ দুই মিলিমিটারের কাছাকাছি হবে।
এ আবহাওয়াবিদ জানান, আজও সারাদেশে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
ঢাকার আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, সারাদিন থেমে থেমে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জোরালোভাবে একটানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মাঝে মধ্যে খুবই অল্প সময়ের জন্য রোদের দেখা মিলতে পারে। এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: