For Advertisement
আজ থেকে তিন দিন বৃষ্টি, বাড়বে কাল থেকে
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ শুক্রবার থেকে সারা দেশে তিন দিন বৃষ্টি হতে পারে। প্রথম দিন কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও আগামীকাল থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। তিন দিন পর মৌসুমি বায়ুর সক্রিয়তার ওপর নির্ভর করে বৃষ্টি কমবেশি হতে পারে।
গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। আজকের পর থেকে সারা দেশেই বৃষ্টির পরিমাণ বাড়বে।
আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আপাতত তিন দিন সারা দেশে বৃষ্টিপাত হবে- এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মৌসুমি বায়ু এর থেকে বেশি দিন সক্রিয় থাকলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore