Thursday 19 November, 2026

For Advertisement

রাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

6 July, 2021 7:33:33

রাজধানীর আবহাওয়া স্বাভাবিক থাকলেও দুপুরের পর এক পশলা বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যায়ও শুরু হয়েছে বৃষ্টি। রাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে রাজধানীর আবহাওয়া স্বাভাবিক থাকলেও দুপুরের পর এক পশলা বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যায়ও শুরু হয়েছে বৃষ্টি। রাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, আকাশে ভারী মেঘের কারণে ঢাকাসহ দেশের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি থাকবে বেশ কয়েকদিন। এরপর কিছুটা কমবে। চলতি মাসের শেষে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৪২ মিলিমিটার। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১, ময়মনসিংহে ৩, রংপুরে ২০, খুলনায় ৬ এবং বরিশালে ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore