Thursday 19 November, 2026

For Advertisement

২ দিন অব্যাহত থাকবে বৃষ্টি, পূর্বাভাসে আরও যা জানা গেল

5 July, 2021 10:50:36

সারাদেশে থেমে থেমে প্রায় সপ্তাহব্যাপী চলছে বৃষ্টিপাত। চলমান এই বৃষ্টিপাত আরো দুইদিন অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। রোববার (৪ জুলাই) সন্ধ্যা ছয়টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য পাওয়া যায়। যাতে বলা হয়, পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রাঙামাটিতে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১১৬ মিলিমিটার, ডিমলায় ১০৫ মিলিমিটার, সীতাকুন্ড ও কক্সবাজারে ৫৫, টেকনাফে ৫৩ মিলিমিটার এবং ঢাকায় ৪৩ মিলিমিটার। ঢাকায় কাল সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore