Thursday 30 April, 2026
For Advertisement
২৯ মার্চ পবিত্র শবে বরাত
14 March, 2021 8:05:21
দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সেই হিসেবে আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
রবিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
পবিত্র রমজানের আগের মাস শাবান। এই মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি উপমহাদেশে ‘শবে বরাত’ বা ভাগ্য রজনী হিসেবে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়। কোরআন-হাদিসে এই রাতের বিভিন্ন ফজিলতের কথা উল্লেখ আছে। এজন্য রাতটি মুসলিমরা ইবাদত-বন্দেগিতে কাটান। পরদিন সরকারি ছুটি থাকে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore