For Advertisement
দেশে করোনায় এক শিশুসহ আরও ৩৪ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে এক শিশুসহ আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৮৭ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৩ জন।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১ হাজার ৮৮৭ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন।
২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৪০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৪২ শতাংশ।
এদিকে নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২০জন ও নারী ১৪ জন। এদের নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫৮ জনে।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ২ জন ও ২১ থেকে ৩০ বছরের ১ জন। এছাড়া শূন্য থেকে ১০ বছরের এক শিশুরও মৃত্যু হয়েছে করোনায়।
এ পর্যন্ত শূন্য থেকে ১০ বছর বয়সী ৪৯ শিশুর মৃত্যু হয়েছে করোনায়। আর ১১ থেকে ২০ বছরের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন সুস্থ হওয়াদের নিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ হলেন ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস ধরে টানা মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর বছর শেষে কয়েক মাস ক্রমান্বয়ে কমতে থাকে। চলতি বছরের শুরুতে করোনায় মৃত্যু ও শনাক্ত অনেকটা কমে আসে। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। বিশেষজ্ঞরা এটাকে করোনার দ্বিতীয় ঢেউ বলছেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore