Thursday 19 November, 2026

For Advertisement

দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যের সংখ্যা কমেছে

3 June, 2021 7:27:32

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৭২৪ জনের। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮৭ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫ হাজার ৯৮০ জনে। বৃহস্পতিবার (৩ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (০২ জুন) দেশে করোনায় ৩৪ মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৯৮৮ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

বিশ্ব পরিস্থিতি: মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। বর্তমান পৃথিবীতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ২৪ লাখ ৭ হাজার ২২৫ জন। যার মধ্যে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৮৯০ জন। এছাড়া একই সময়ে নতুন করে মৃত্যুবরণ করেছে ১০ হাজার ৯৫২ জন।

বিশ্বজুড়ে করোনায় মোট মারা গেছে ৩৭ লাখ ৫ হাজার ৯৯০ জন। এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছে ৬ লাখ ৪২ হাজার ৪২৫ জন। ফলে বিশ্বজুড়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১৫ কোটি ৫০ লাখ ৩৭ হাজার ২২০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৮ টা পর্যন্ত এ তথ্য পাওয়া যায়।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৫৪ হাজার ৩০৫ জন আর ৬ লাখ ১১ হাজার ২০ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৯৮৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩৮ হাজার ১৩ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৭ লাখ ২০ হাজার ৮১ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৭০৬ জনের।

দেশে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৬৯৪ জনে। এছাড়াও এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ২৯৩ জন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore