Tuesday 30 June, 2026

For Advertisement

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না

26 May, 2021 6:08:31

আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর কিছু এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন স্থানান্তর কাজের জন্য কয়েক ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বুধবার জ্বালানি বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পে তেজগাঁও রেলক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে। যে কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ ঘণ্টা গ্যাস থাকবে না তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশ, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore