Thursday 19 November, 2026

For Advertisement

সাগর উত্তাল, নিম্নচাপ এখন ‘গভীর নিম্নচাপ’

24 May, 2021 10:14:06

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো শক্তিশালী হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে।

এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ইয়াস। বাংলাদেশ আবহাওয়া অফিস বলছে, সমুদ্র বন্দর সমূহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় অবস্থানরত নিম্নচাপটি একই এলাকায় ( ১৬.২ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৯ পূর্ব দ্রাঘিমাংশ) ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ

এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়ে আগামী ২৬ মে ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে।

আবহাওয়া অফিস আরো বলছে, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore