Tuesday 30 June, 2026

For Advertisement

সৌদিগামী বিমান বাংলাদেশের ফ্লাইট ২৪ মে পর্যন্ত স্থগিত

20 May, 2021 10:18:15

করোনা ভাইরাস মহামারির মধ্যে সৌদি আরবগামী সব ফ্লাইট আগমী ২৪ মে পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ। বৃহস্পতিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সৌদি আরব কর্তৃপক্ষ হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্তারোপ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দেশটিতে পাঁচ দিন (২০ থেকে ২৪ মে) সকল ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে বলেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ বলছে, ফ্লাইট স্থগিতের এ পাঁচ দিনে যেসব যাত্রীর যাওয়ার কথা ছিল, তাদের ভ্রমণের বুকিংকৃত হোটেল বুকিং এবং পরবর্তী যাত্রার সময় নির্ধারণ করতে নিকটবর্তী যেকোনো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসে যোগাযোগের জন‍্য অনুরোধ করা যাচ্ছে।

করোনা ভাইরাস মহামারির মধ্যে শর্তসাপেক্ষে কিছু দেশ ছাড়া বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হচ্ছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore