Saturday 17 October, 2026

For Advertisement

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অবস্থা গুরুতর

19 June, 2026 6:41:31

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে নিজ বাসার নিচে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৫৫)। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ছয় দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে এসে মো. নুরুল ইসলামকে নিজ বাসার নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি মুখের বাঁ পাশে, কাঁধে ও বাঁ হাতে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে স্বজনেরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, রাজনৈতিক শত্রুতার জেরে নুরুল ইসলামকে আহত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরাধী ব্যক্তিদের ধরতে র‍্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore