For Advertisement
মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীসহ সারাদেশে ফানুস উড়ানো, আতশবাজি ফোটানো, গ্যাস বেলুন ও ভুভুজেলা বাঁশি বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে সব ধরনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলাসংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।
নির্দেশনা অনুযায়ী, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্রসরোবরসহ দেশের সব আয়োজন বিকেল ৫টার পর নতুন করে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মুখোশ পরে অংশ নিতে পারবেন না, তবে হাতে বহন করা যাবে। মিছিল শুরুর পর মাঝপথে যোগ দেওয়ার সুযোগও থাকবে না।
নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও আর্চওয়ে বসানো হবে। পাশাপাশি ইভ টিজিং, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
এদিকে, পহেলা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি মেট্রো স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর স্টিকারবিহীন কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
সাধারণ মানুষকে ব্যাগ, ব্যাকপ্যাক, দিয়াশলাই বা লাইটার বহন না করার আহ্বান জানানো হয়েছে। শিশুদের সঙ্গে পরিচয়সংবলিত নোট রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore