Thursday 25 June, 2026

For Advertisement

ছুটি কাটিয়ে ছুটির দিনে ঢাকায় ফিরছে মানুষ

27 March, 2026 5:50:19

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। শুক্রবার (২৭ মার্চ) দুপুর থেকে গুলিস্তান ও ফুলবাড়িয়া এলাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রীদের ভিড় বেড়েছে।

বরিশাল, ফরিদপুর, ঝালাকাঠি, পিরোজপুর, খুলনা ও যশোর থেকে ছেড়ে আসা বাসগুলো একের পর এক পৌঁছাতে থাকে রাজধানীতে। অধিকাংশ বাসেই ছিল ভিড়।

বরিশাল থেকে আসা যাত্রী রাশেদ মিয়া বলেন, “ভিড়ের কথা ভেবে একদিন আগেই চলে এলাম। তারপরও বাসে ৫০০টাকা ৭০০টাকা দিয়ে আসতে হয়েছে।”

খুলনা থেকে ফেরা পোশাককর্মী নাজমা বেগম বলেন, “কারখানা খুলে গেছে। না এলে সমস্যা হতো। ভাড়া একটু বেশি, কিন্তু কিছু করার নেই।”

ফুলবাড়িয়ার ইমাদ পরিবহনের সুপারভাইজার রাতুল হাসান জানান, আজ থেকেই ঢাকায় ফেরার চাপ স্পষ্ট। আগামীকাল থেকে আরো বেশি যাত্রী হবে।

অন্যদিকে, গুলিস্তান এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের কর্মকর্তা সহিদ হোসেস বলেন, “বাসের চাপ বাড়ায় মাঝে মধ্যে জট তৈরি হচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।”

সব মিলিয়ে ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের এই স্রোত আগামীকাল শনিবার আরো তীব্র হতে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore