Sunday 15 February, 2026

For Advertisement

সর্বশেষ ফল: প্রাপ্ত আসন ২৯৭টি, বিএনপি জোট বিজয়ী ২১২, জামায়াত জোট ৭৭, স্বতন্ত্র ও অন্যান্য ৮

13 February, 2026 11:15:49

দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। গণনা শেষে এরই মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে এককভাবে ২০৯ আসনে বিজয়ী হযে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সর্বশেষ ২৯৭টি আসনের প্রাপ্ত তথ্য অনুযায়ী বেসরকারিভাবে বিএনপি জোট ২১২টি আসনে নির্বাচিত হয়েছে। জামায়াত জোট নির্বাচিত হয়েছে ৭৭টি আসনে।

এর মধ্যে এককভাবে জামায়াত জিতেছে ৬৮টি আসনে। তাদের প্রধান মিত্র এনসিপির ঝুলিতে ৬টি আসন। ইসলামী আন্দোলন ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল ১৩টি আসনে জয়লাভ করে। দুটি আসনের ফল স্থগিত রয়েছে।

সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে বিজয়ীরা হলেন-

ঢাকা-১: বিএনপির আবু আশফাক জয়।

ঢাকা-২: বিএনপির আমানউল্লাহ আমান।

ঢাকা-৩: বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা-৪: জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন।

ঢাকা-৫: জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন।

ঢাকা-৬: বিএনপির ইশরাক হোসেন।

ঢাকা-৭: বিএনপির হামিদুর রহমান।

ঢাকা-৮: বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

ঢাকা-৯: বিএনপির হাবিবুর রশিদ হাবিব।

ঢাকা-১০: বিএনপির শেখ রবিউল আলম।

ঢাকা-১১: এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা-১২: জামায়াতের সাইফুল আলম।

ঢাকা-১৩: বিএনপির ববি হাজ্জাজ।

ঢাকা -১৪: জামায়াতের ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান।

ঢাকা-১৫: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা-১৬: জামায়াতের আব্দুল বাতেন।

ঢাকা-১৭: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা-১৮: বিএনপির এসএম জাহাঙ্গীর।

ঢাকা-১৯: বিএনপির ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

ঢাকা-২০: বিএনপির মো. তমিজ উদ্দিন

গাজীপুর-১: বিএনপির মো: মজিবুর রহমান।

গাজীপুর-২: বিএনপি এম মঞ্জুরুল করিম রনি।

গাজীপুর-৩: বিএনপির এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

গাজীপুর-৪: জামায়াতের সালাহউদ্দিন আইউবী।

গাজীপুর-৫: বিএনপির এ কে এম ফজলুল হক মিলন।

মানিকগঞ্জ-১: বিএনপির এস এ জিন্নাহ কবীর।

মানিকগঞ্জ-২: বিএনপির মঈনুল ইসলাম খান।

মানিকগঞ্জ-৩: বিএনপির আফরোজা খানম।

নারায়ণগঞ্জ-১: বিএনপির মোস্তাফিজুর রহমান ভুঁইয়া।

নারায়ণগঞ্জ-২: বিএনপির নজরুল ইসলাম আজাদ।

নারায়ণগঞ্জ-৩: বিএনপির আজহারুল ইসলাম (মান্নান)।

নারায়ণগঞ্জ-৪: এনসিপির আবদুল্লাহ আল আমিন।

নারায়ণগঞ্জ-৫: বিএনপির আবুল কালাম।

মুন্সীগঞ্জ-১: বিএনপির শেখ মো. আব্দুল্লাহ।

মুন্সীগঞ্জ-২: বিএনপির আব্দুস সালাম আজাদ।

মুন্সীগঞ্জ-৩: বিএনপির মো. কামরুজ্জামান রতন।

দিনাজপুর-১: বিএনপির মনজুরুল ইসলাম।

দিনাজপুর-২: বিএনপির সাদিক রিয়াজ পিনাক চৌধুরী।

দিনাজপুর-৩: বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম।

দিনাজপুর-৪: বিএনপির আখতারুজ্জামান মিয়া।

দিনাজপুর-৫: স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক।

দিনাজপুর-৬: বিএনপির এ জেড এম জাহিদ হোসেন।

নড়াইল-১: বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম।

নড়াইল-২: জামায়াতের অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

টাঙ্গাইল-১: বিএনপির ফকির মাহবুব আনাম।

টাঙ্গাইল-২: বিএনপির আব্দুস সালাম পিন্টু।

টাঙ্গাইল-৩: স্বতন্ত্রপ্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ।

টাঙ্গাইল-৪: বিএনপির লুৎফর রহমান মতিন।

টাঙ্গাইল-৫: বিএনপির সুলতান সালাহউদ্দিন।

টাঙ্গাইল-৬: বিএনপির মো. রবিউল আওয়াল।

টাঙ্গাইল-৭: বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী।

টাঙ্গাইল-৮: বিএনপির আহমেদ আযম খান।

বাগেরহাট-১: জামায়াতের মো. মশিউর রহমান খান।

বাগেরহাট-২:জামায়াতের শেখ মনজুরুল হক রাহাত।

বাগেরহাট-৩: বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম।

বাগেরহাট- ৪: জামায়াতের মো. আব্দুল আলীম।

মৌলভীবাজার-১: বিএনপির নাসির উদ্দিন আহমদ মিঠু।

মৌলভীবাজার-২: বিএনপির শওকতুল ইসলাম শকু।

মৌলভীবাজার-৩: বিএনপির এম. নাসের রহমান।

মৌলভীবাজার-৪: বিএনপির হাজী মুজিবুর রহমান চৌধুরী।

সিলেট-১: বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির।

সিলেট-২: বিএনপির তাহসিনা রুশদীর লুনা।

সিলেট-৩: বিএনপির এম এ মালিক।

সিলেট-৪: বিএনপির আরিফুল হক চৌধুরী।

সিলেট-৫: খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান।

সিলেট-৬: বিএনপির এমরান আহমদ চৌধুরী।

সুনামগঞ্জ-১: বিএনপির কামরুজ্জামান কামরুল।

সুনামগঞ্জ-২: বিএনপির নাছির উদ্দিন চৌধুরী।

সুনামগঞ্জ-৩: বিএনপির মোহাম্মদ কয়ছর।

সুনামগঞ্জ-৪: বিএনপির অ্যাডভোকেট নুরুল ইসলাম।

সুনামগঞ্জ-৫: বিএনপির কলিম উদ্দিন মিলন।

হবিগঞ্জ-১: বিএনপির ড. রেজা কিবরিয়া।

হবিগঞ্জ-২: বিএনপির ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান।

হবিগঞ্জ-৩: বিএনপির আলহাজ জি কে গউছ।

হবিগঞ্জ-৪: বিএনপির এস এম ফয়সল।

রংপুর-১: জামায়াতের রায়হান সিরাজী।

রংপুর-২: জামায়াতের এটিএম আজাহারুল ইসলাম।

রংপুর-৩: জামায়তের মাহবুবুর রহমান বেলাল।

রংপুর-৪: এনসিপির আখতার হোসেন।

রংপুর-৫: জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানী।

রংপুর-৬: জামায়াতের নুরুল আমিন।

রাজশাহী-১: জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমান।

রাজশাহী-২:বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু।

রাজশাহী-৩: বিএনপির অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহী-৪: জামায়াতের ডা. আব্দুল বারী সরদার।

রাজশাহী-৫: বিএনপির অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল।

রাজশাহী-৬: বিএনপির আবু সাঈদ চাঁদ।

কুষ্টিয়া-১: বিএনপির রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা।

কুষ্টিয়া-২: জামায়াতে ইসলামীর মো. আব্দুল গফুর।

কুষ্টিয়া-৩: জামায়াতে মুফতি আমির হামজা।

কুষ্টিয়া-৪: জামায়াতে মো. আফজাল হোসেন

পঞ্চগড়-১: বিএনপির ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

পঞ্চগড়-২: বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

গোপালগঞ্জ-১: বিএনপির সেলিমুজ্জামান মোল্যা।

গোপালগঞ্জ-২: বিএনপির কে এম বাবর।

গোপালগঞ্জ-৩: বিএনপির এস এম জিলানী।

মাদারীপুর-১: বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন হানজালা।

মাদারীপুর-২: বিএনপির প্রার্থী জাহানদার আলী জাহান।

মাদারীপুর-৩: বিএনপির আনিসুর রহমান খোকন।

শরীয়তপুর-১: বিএনপির সাঈদ আহমেদ আসলাম।

শরীয়তপুর-২: বিএনপির শফিকুর রহমান কিরণ।

শরীয়তপুর-৩: বিএনপির মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

কুমিল্লা-১:বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন।

কুমিল্লা-২: বিএনপির সেলিম ভূইয়া।

কুমিল্লা-৩: বিএনপির শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

কুমিল্লা-৪ : এনসিপির হাসনাত আবদুল্লাহ।

কুমিল্লা-৫: বিএনপির জসিম উদ্দিন

কুমিল্লা-৬: বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৭: স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন।

কুমিল্লা-৮: বিএনপির জাকারিয়া তাহের সুমন।

কুমিল্লা-৯: বিএনপির আবুল কালাম।

কুমিল্লা-১০: বিএনপির মোবাশ্বের আলম ভূইয়া।

কুমিল্লা-১১: জামায়াতের ডা. সৈয়দ আবদুল্লাহ মো.তাহের।

পিরোজপুর-১: জামায়াতের মাসুদ সাঈদী।

পিরোজপুর-২: বিএনপির আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

পিরোজপুর-৩: বিএনপির রুহুল আমিন দুলাল।

গাইবান্ধার-১: জামায়াতের মাজেদুর রহমান।

গাইবান্ধা-২: জামায়াতের আব্দুল করিম।

গাইবান্ধা-৩: জামায়াতের নজরুল ইসলাম।

গাইবান্ধা-৪: বিএনপির শামীম কায়সার।

গাইবান্ধা-৫: জামায়াতের আব্দুল ওয়ারেছ।

নরসিংদী-১: বিএনপির খায়রুল কবির খোকন।

নরসিংদী-২: বিএনপির ড. আব্দুল মঈন খান।

নরসিংদী-৩: বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

নরসিংদী-৪: বিএনপির সরদার সাখাওয়াত হোসেন বকুল ।

নরসিংদী-৫: বিএনপির ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

ফরিদপুর-১: জামায়াতের ইলিয়াস মোল্লা।

ফরিদপুর-২: বিএনপির শামা ওবায়েদ।

ফরিদপুর-৩: বিএনপির নায়াব ইউসুফ।

ফরিদপুর-৪: বিএনপির শহীদুল ইসলাম বাবুল।

রাজবাড়ী-১: বিএনপির আলী নেওয়াজ মাহমুদ্

রাজবাড়ী-২: বিএনপির হারুনুর রশীদ।

লালমনিরহাট-১: বিএনপির হাসান রাজীব।

লালমনিরহাট-২: বিএনপির রোকন উদ্দিন।

লালমনিরহাট-৩: বিএনপির আসাদুল হাবিব দুলু্।

মাগুরা-১: বিএনপির মনোয়ার হোসেন খাঁন

মাগুরা-২: বিএনপির নিতাই রায় চৌধুরী

কিশোরগঞ্জ-১: বিএনপির মাজহারুল ইসলাম।

কিশোরগঞ্জ-২: বিএনপির জালাল উদ্দিন।

কিশোরগঞ্জ-৩: বিএনপির ওসমান ফারুক।

কিশোরগঞ্জ-৪: বিএনপির ফজলুর রহমান।

কিশোরগঞ্জ-৫: স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল।

কিশোরগঞ্জ-৬: বিএনপির শরিফুলইসলাম।

চট্টগ্রাম-১: বিএনপির নুরুল আমিন।

চট্টগ্রাম-২: বিএনপির সরওয়ার আলমগীর।

চট্টগ্রাম-৩: বিএনপির মোস্তফা কামাল পাশা।

চট্টগ্রাম-৪: বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী।

চট্টগ্রাম-৫: বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

চট্টগ্রাম-৬: বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

চট্টগ্রাম-৭: বিএনপির হুম্মাম কাদের চৌধুরী।

চট্টগ্রাম-৮: বিএনপির এরশাদ উল্লাহ।

চট্টগ্রাম-৯: বিএনপির আবু সুফিয়ান।

চট্টগ্রাম-১০: বিএনপির সাঈদ আল নোমান।

চট্টগ্রাম-১১: বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম-১২: বিএনপির এনামুল হক।

চট্টগ্রাম-১৩: বিএনপির সরওয়ার জামাল নিজাম।

চট্টগ্রাম-১৪: বিএনপির জসিম উদ্দিন আহমেদ।

চট্টগ্রাম-১৫: জামায়াতের শাহজাহান চৌধুরী।

চট্টগ্রাম-১৬: জামায়াতের মো. জহিরুল ইসলাম।

ভোলা-১: বিএনপি জোটের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

ভোলা-২: বিএনপির আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

ভোলা-৩: বিএনপির মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

ভোলা-৪: বিএনপির মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

যশোর-১: জামায়াতে মুহাম্মদ আজীজুর রহমান।

যশোর-২: জামায়াতের মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।

যশোর-৩: বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর-৪: জামায়াতের গোলাম রসুল।

যশোর-৫: জামায়াতের গাজী এনামুল হক।

যশোর-৬: জামায়াতের মোক্তার আলী।

মেহেরপুর-১: জামায়াতের তাজউদ্দিন খান।

মেহেরপুর-২: জামায়াতের নাজমুল হুদা।

জয়পুরহাট-১: জামায়াতের ফজলুর রহমান সাঈদ।

জয়পুরহাট-২: বিএনপির আব্দুল বারী।

কক্সবাজার-১: বিএনপির সালাহ উদ্দিন আহমদ।

কক্সবাজার-২: বিএনপির আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ।

কক্সবাজার-৩: বিএনপির লুৎফুর রহমান কাজল।

কক্সবাজার-৪: বিএনপির শাহজাহান চৌধুরী।

ঝিনাইদহ-১: বিএনপির অ্যাডভোকেট আসাদুজ্জামান।

ঝিনাইদহ-২: জামায়াতের আলী আজম মোঃ আবু বকর।

ঝিনাইদহ-৩: জামায়াতের মতিয়ার রহমান।

ঝিনাইদহ-৪: জামায়াতের আবু তালিব।

নেত্রকোনা-১: বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল।

নেত্রকোনা-২: বিএনপির ডাক্তার আনোয়ারুল হক।

নেত্রকোনা-৩: বিএনপির ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

নেত্রকোনা-৪: বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

নেত্রকোনা-৫: জামায়াতের মাসুম মোস্তফা।

ঠাকুরগাঁও-১: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও-২: বিএনপির ডা. আব্দুস সালাম।

ঠাকুরগাঁও-৩: বিএনপির জাহিদুর রহমান জাহিদ।
রাঙামাটি: বিএনপির দীনের দেওয়ান।

খাগড়াছড়ি: বিএনপির ওয়াদুদ ভুইয়া।

বান্দরবান: বিএনপির সাচিং প্রু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে (একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত) ভোট নেওয়া হয়। এরপর শুরু হয় ভোট গণনা।

দীর্ঘ ১৮ বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ছোটখাট দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।

প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূস শান্তিপূর্ণ ভোট উপহার দেওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা করেন ফলাফল ঘোষণার পরও সবাই ঐক্যবদ্ধ ও শান্তি বজায় রাখেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩২ জন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore