For Advertisement
বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারত: রণধীর জয়সওয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধ পরীক্ষা করে দেখছে দিল্লি। বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।
রণধীর জয়সওয়াল বলেন, “চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি (চিঠি) পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।”
গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ দুই দফায় চিঠি দিলেও এতদিন কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। ছাত্র বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় হাসিনার ভূমিকার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয়। এরপর চলতি মাসে তৃতীয়বারের মতো শেখ হাসিনাকে প্রত্যাপনের জন্য ভারতকে অনুরোধ জানানো হয়। অবশেষে চিঠির বিষয়ে মুখ খুলেছে ভারত।
শেখ হাসিনা নয়া দিল্লির লোধি রোডের একটি গোপন আবাসনে অবস্থান করছেন তিনি। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ও দিল্লিসহ ভারতের কয়েকটি শহরে অবস্থান করছে দলটির প্রায় ৯৩০জন নেতাকর্মী।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore